মোছাঃ সেলিনা পারভীন
সহকারী প্রধান শিক্ষক
+৮৮০১৭২০২৪৫৭২৪
admin@smpilothighschool.edu.bd
‘‘পড় তোমার প্রভুর নামে’’ পড়াশোনা তথা শিক্ষা মানবজাতির জন্য স্রষ্টা প্রদত্ত উপহার। শিক্ষা মানুষের মৌলিক অধিকার , শিক্ষা জাতির মেরুদন্ড, শিক্ষা দ্বারাই পরিবার, সমাজ, দেশ উন্নতি লাভ করে।
বাংলাদাশে মাধ্যমিক শিক্ষার অগ্রযাত্রায় মহাদেবপুর সর্বমঙ্গলা পাইলট উচ্চ বিদ্যালয় একটি প্রচীন, ঐতিহ্যবাহী ও মান সম্পন্ন শিক্ষা প্রতিষ্ঠান। বৃটীশ শাসনামল থেকে সাবেক রাজশাহী জেলার নওগাঁ অঞ্চলের মহাদেবপুরে ১৮৩৫ আলে জমিদারগণ দেশের উত্তর -পশ্চিমে শিক্ষার আলো ছড়ানোর জন্য বিদ্যালয়টি প্রতিষ্ঠিত করেন।
পিছিয়ে পড়া জনপদ, ও অধ্যূষিত এই এলাকায় জমিদারগণের দ্বারা প্রতিষ্ঠিত এ বিদ্যাপিঠ হয়ে উঠেছিল এ জনপদের বাতিঘর যার দীপ্তি আজও ছড়িয়ে চলেছে । সুষ্ঠ পরিচালনা পর্ষদ, দক্ষ শিক্ষকমন্ডলী ও অভিজ্ঞ প্রতিষ্ঠান প্রধান যে কোনো প্রতিষ্ঠানের এগিয়ে যাওয়ার প্রধান শক্তি। মহাদেবপুর সর্বমঙ্গলা পাইলট উচ্চ বিদ্যালয় তেমনি এক বলিষ্ঠ পরিচালনা পর্ষদ ও দক্ষ শিক্ষমন্ডলী দ্বারা পরিচালিত হচ্ছে, যা আমরা বিনয়ের সাথে দাবি করতে পারি।
প্রকৃতির সন্তান মানব শিশুকে পরিশুদ্ধ হতে হয়, পরিপূর্ণ হতে হয়, স্বীয় সাধনায়। আর শিক্ষা হলো সেই সাধনার মূলমন্ত্র । শিক্ষার মৌলিক উদ্দেশ্য হলো আচরণের কাঙ্খিত পরিবর্তন। শিক্ষার্থীদের সঠিক শিক্ষাদানে আমরা বদ্ধপরিকর ।
মহাদেবপুর সর্বমঙ্গলা পাইলট উচ্চ বিদ্যালয় সহশিক্ষা, সাংস্কৃতিক, খেলাধূলা ,শিক্ষাসফর সহ ডিজিটাল বাংলাদেশ বির্নিমানে তাল মিলিয়ে যাবে ইনশাআল্লাহ । যুগের সাথে তাল মিলিয়ে দেশ সেরা প্রতিষ্ঠানের কাতারে এগিয়ে যাবে, এমনটাই আমাদের প্রত্যাশা।
আমাদের প্রতিষ্ঠানের শক্তিশালী পরিচালনা পর্ষদ ও দক্ষ শিক্ষকমন্ডলী কাঙ্খিত সাফল্য অর্জনে সক্ষম হবে বলে আমার দৃঢ় বিশ্বাস । যাদের আন্তরিকতায় ধাপে ধাপে এগিয়ে চলছে এই বিদ্যাপিঠ তাদের সকলের প্রতি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।
ধন্যবাদান্তে,
মোছাঃ সেলিনা পারভীন
প্রধান শিক্ষক ( ভারপ্রাপ্ত)
মহাদেবপুর সর্বমঙ্গলা পাইলট উচ্চ বিদ্যালয়
মহাদেবপুর, নওগাঁ।
এক নজরে মহাদেবপুর সর্বমঙ্গলা পাইলট উচ্চ বিদ্যালয়ের সংক্ষিপ্ত ইতিহাস ঃ-
প্রতিষ্ঠা সালঃ ১৮৩৫
স্বীকৃতি সালঃ কলকাতা বিশ্ববিদ্যালয়ের ১ম স্বীকৃতি ১৯২১ খ্রিঃ ( MOHADEVPUR H. E SCHOOL ) (PRO)
নাম পরিবর্তন সহ স্বীকৃতিঃ কলকাতা বিশ্ববিদ্যালয় স্বীকৃতি ১৯৩১ খ্রিঃ ( MOHADEVPUR SARBA MONGALA INSTITUTION )
১ম ঃ ম্যাট্রিকু...