mohadevpursm@gmail.com ০১৩০৯-১২৩৩৩০
মহাদেবপুর সর্ব মঙ্গলা (পাইলট) উচ্চ বিদ্যালয়
নোটিশ
সভাপতি মহোদয়ের বাণী
আখতার জাহান নুরে আলম

আখতার জাহান নুরে আলম

সভাপতি

+৮৮০১৭১২৭৯৯৫২৪

Akhtarjahan@gmail.com

সভাপতির বাণী

জ্ঞান ও শক্তির সম্মিলনে সৃজিত শিক্ষার মধ্যেই নিহিত একটি জাতির প্রগতি ও মুক্তি। মানবতা, শান্তি ও উন্নয়নে শিক্ষা আপোসহীন ও অবিচ্ছেদ্য। সৎ, নির্ভীক ও নিষ্ঠাবান মানুষ তৈরির জন্য সুশিক্ষার বিকল্প নেই। শিক্ষার দুর্লভ নির্যাসে প্রতিনিয়ত পবিত্র ও পরিপূর্ণ হচ্ছে এই ধরা।

যুগোপযোগী ও আধুনিক শিক্ষার মানদন্ডকে সামনে রেখে ‘পড় তোমার প্রভুর নামে’ -এই নীতিবাক্যকে মর্মমূলে ধারণ করে  খ্রিস্টাব্দে ১৮৩৫ সালে‘ মহাদেবপুর সর্বমঙ্গলা পাইলট উচ্চ বিদ্যালয়’ প্রতিষ্ঠিত হয়। 

একবিংশ শতাব্দীর সূচনালগ্নে জ্ঞান-বিজ্ঞানের স্রোতধারায় জাতি হিসেবে বিশ্ব আসনে আসীন হওয়ার প্রধান হাতিয়ার সুশিক্ষিত মানসম্পদ। তাই মানবসম্পদের সৃষ্টিশীল বিকাশে এই শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রদ্ধেয় শিক্ষকমন্ডলী কঠিন বাস্তবতার নিরিখে শিক্ষার্থী তথা নতুন প্রজন্মকে প্রযুক্তিগত ও আধুনিক শিক্ষায় গড়ে তোলার লক্ষ্যে তাদের সেবার ব্রত নিয়ে প্রতিনিয়ত নিরলস পরিশ্রম করে যাচ্ছেন ।

অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় এগিয়ে যাচ্ছে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা।  নিবিড় পরিচর্যা ও অনুশীলনের মাধ্যমে শিক্ষার্থীদের জ্ঞান ও সৃজনশীলতা বিকাশে   অত্র বিদ্যালয়টি’ সর্বদা সচেষ্ট ও অঙ্গীকারবদ্ধ। গতানুগতিক পাঠদানের পাশাপাশি জীবনমুখী শিক্ষা, সহশিক্ষাকার্যক্রম ও বিভিন্ন ক্লাব কার্যক্রমে অংশগ্রহনের জন্য শিক্ষার্থীদের উৎসাহ প্রদানেও উক্ত শিক্ষাপ্রতিষ্ঠান বদ্ধপরিকর।

মহান মুক্তিযুদ্ধের চেতনা, উন্নয়নের রূপকল্প সাংস্কৃতিক বিকাশ, প্রগতিশীল চিন্তা, শৃঙ্খলা, নিরাপত্তা ও নিরবচ্ছিন্ন শান্তির মূল্যবোধকে ধারণ করে আমাদের এই স্বাপ্নিক যাত্রায় সকল শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও গুণিজনসহ সংশ্লিষ্ট সকলের ঐকান্তিক সহযোগিতা প্রত্যাশা করছি। এই শিক্ষাপ্রতিষ্ঠানের সর্বাঙ্গীন উন্নতি ও ভবিষ্যৎ পরিকল্পনা রুপায়নে গঠনমূলক সমালোচনাসহ আপনাদের মূল্যবান পরামর্শ ও সহযোগিতা আমাদের কাম্য।

 

             মোঃ আখতার জাহান নুরে আলম

‘মহাদেবপুর সর্বমঙ্গলা পাইলট উচ্চ বিদ্যালয়’ ,
                মহাদেবপুর,নওগাঁ।।


মহাদেবপুর সর্ব মঙ্গলা (পাইলট) উচ্চ বিদ্যালয়

এক নজরে মহাদেবপুর সর্বমঙ্গলা পাইলট উচ্চ বিদ্যালয়ের সংক্ষিপ্ত ইতিহাস ঃ-

প্রতিষ্ঠা সালঃ    ১৮৩৫

স্বীকৃতি সালঃ     কলকাতা   বিশ্ববিদ্যালয়ের   ১ম  স্বীকৃতি   ১৯২১  খ্রিঃ  ( MOHADEVPUR  H. E  SCHOOL  )  (PRO)

নাম  পরিবর্তন  সহ  স্বীকৃতিঃ  কলকাতা  বিশ্ববিদ্যালয়   স্বীকৃতি  ১৯৩১  খ্রিঃ  ( MOHADEVPUR  SARBA  MONGALA  INSTITUTION )

১ম ঃ ম্যাট্রিকু...

যোগাযোগ
  • মহাদেবপুর, নওগাঁ।
  • (+৮৮০) ০১৩০৯-১২৩৩৩০
  • mohadevpursm@gmail.com
  • http://smpilothighschool.edu.bd